ঢাকায় তাপমাত্রা আজও কমবে না, হতে পারে হালকা বৃষ্টি

ঢাকাঃ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আজ সকাল ৬টায় রাজধানী ও আশপাশের এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের চেয়ে কিছুটা কম। গতকাল এ সময় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ, যা গতকালের তুলনায় বেশি (৮৮ শতাংশ)।

এদিকে গতকাল ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.