মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি একটি পত্র জালিয়াতির অভিযোগে আঞ্জুমানে আল ইসলাহ’র নেতা মাদ্রাসা শিক্ষক মাওলানা মাছুম আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বাদে ভুকশিমইল গ্রামের শফিকুর রহমানের ছেলে মাওলানা মাছুম আহমদ বাদে ভুকশিমইল দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজার জিএস কুতুব শাহ দাখিল মাদ্রাসায় কর্মরত। এছাড়াও তিনি আঞ্জুমানে আল ইসলাহ’র ভুকশিমইল ইউনিয়ন সেক্রেটারির দায়িত্বে রয়েছেন।
মাওলা মাছুম বাদে ভুকশিমইল দাখিল মাদ্রাসায় থাকাকালীন সময়ে ২০২৩ সালের ২০ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি হওয়া একটি সরকারি পত্রের তারিখ এডিট করে ১০ নভেম্বর ২০২৪ দেখিয়ে সেটি মাদ্রাসা বোর্ডে পাঠানো হয়।
ওই পত্রে পূর্বে মনোনীত দুই সদস্যের নাম অপরিবর্তিত রেখে নির্বাহী কমিটি গঠনের চেষ্টা চালানো হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে পত্র জালিয়াতির প্রমাণ পাওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে মাছুমকে গ্রেপ্তার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ জহুরুল হোসেন জানান, তদন্তে জালিয়াতির সত্যতা পাওয়ায় জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নির্দেশে শিক্ষক মাছুম আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। এই জালিয়াতির সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আটক মাছুম আহমদকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল