এইমাত্র পাওয়া

এইচএসসি: কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মতবিনিময় সভা ১ ও ২ জুন

ঢাকাঃ এইচএসসি ২০২৫ সালের পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান মতবিনিময় সভা করবেন আগামী ১ ও ২ জুন।

জরুরি মতবিনিময় সভাটি ঢাকা শিক্ষা বোর্ডের ৪ নম্বর ভবনের সপ্তম তলার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এই মতবিনিময় সভায় সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (প্রতিনিধি নয়) উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান। বিষয়টি অতি জরুরি। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ কার্যক্রমের আদেশ জারি করেছেন।

বিভিন্ন জেলার মতবিনিময় সভার তারিখ

জেলার নাম: টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলা। মতবিনিময় সভার তারিখ ও সময়: ১ জুন ২০২৫ রোববার, সকাল ১০টা ৩০ মিনিট।

জেলার নাম: ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলা। মতবিনিময় সভার তারিখ ও সময়: ২ জুন ২০২৫ সোমবার, সকাল ১০টা ৩০ মিনিট।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading