নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল/২০২৫ মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের চেক ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। শিক্ষক-কর্মচারীরা আগামী ২০ মে ২০২৫ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে অর্থ উত্তোলন করতে পারবেন।
বুধবার (২০ মে)অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) শরিফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণের এপ্রিল/২০২৫ মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের ৪ টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রুপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটিড, স্থানীয় কার্যালয়ে ১৯/০৫/২০২৫খ্রি. তারিখে হস্তান্তর করা হয়েছে। স্মারক নং ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-৫৫০ তারিখ: ১৯/০৫/২০২৫খ্রি.।
শিক্ষক-কর্মচারীগণ আগামী ২০/০৫/২০২৫ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে এপ্রিল মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
