এইমাত্র পাওয়া

আড্ডা দিতে নিষেধ করায় শিক্ষকের ওপর হা-ম-লা

চট্টগ্রামঃ স্কুল ক্যাম্পাসে আড্ডা না দেওয়ার জন্য বারণ করেছিলেন শিক্ষক। কিন্তু তারা শুনেনি।

পরে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নালিশ করেন তিনি। এ খবর শুনেই আনোয়ারায় এক স্কুল শিক্ষকের ওপর দুর্বৃত্তরা হামলা করেছে।

মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসমাঈলের ওপর এই হামলার ঘটনা ঘটে। ওই শিক্ষক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- মো. শফিক (২৬), মো. রফিক (২৩) ও সাইফুল (২৯)।

ভুক্তভোগী শিক্ষক মো. ইসমাঈল জানান, স্থানীয় কিছু লোক স্কুলের নিচে বসে আড্ডা দেয়, বিভিন্ন অশালীন কাজকর্ম করে। আমি তাদের এ বিষয়ে নিষেধ করি। কিছুদিন আগে ইউএনও স্কুল পরিদর্শনে এলে বিষয়টি অবহিত করি। এরই মধ্যে রোববার (১৮ মে) কে বা কারা স্কুলের ফ্যান, বাল্বসহ প্রায় ৩৭ হাজার টাকা মূল্যমানের জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে মঙ্গলবার স্থানীয় এবং অভিভাবকদের সাথে বৈঠকে বসলে আলোচনা চলাকালীন সময়ে অভিযুক্তরা আমার ওপর হামলা চালায়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.