নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ জাল প্রমাণিত হওয়ায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলাধীন বড়হর আঃ মজিদ মোল্লা বালিকা দাখিল মাদ্রাসার দুই শিক্ষিকার এমপিও বাতিল করা হয়েছে। একই সঙ্গে এ যাবৎ তাদের তোলা বেতন-ভাতা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০মে) মাদ্রাসা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) ও অধিদপ্তরের এমপিও যাচাই বাচাই কমিটির সদস্য সচিব শরিফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এতথ্য জানা গেছে।
এতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিবেদন অনুযায়ী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলাধীন বড়হর আঃ মজিদ মোল্লা বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছালমা খাতুন (ইনডেক্স M0053393) এবং সহকারী শিক্ষক তাহমিনা আক্তার (ইনডেক্স-M0054245) এর সনদ ও সুপারিশপত্র জাল ও ভুয়া বলে জানা গেছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এর ১৮-এর ১ (গ) এবং (ঙ) অনুযায়ী এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে এসব শিক্ষকদের এমপিওশিট থেকে ইনডেক্স কর্তন করা হয়েছে। এমন পরিস্থিতিতে, ভবিষ্যতে এ ধরনের ভুয়া সনদধারী আবেদন পাঠানো মাদরাসার প্রাধানকে সতর্ক করা হলো। অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
