মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি:
সাংবাদিক মাসুম বিল্লাহ একটি অনবদ্য নাম। সদা হাস্যোজ্জ্বল,বিনয়ী , সাংবাদিক, সম্পাদক, প্রকাশক , সফল সংগঠক তিনি হলেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক এর আড়াইহাজার সংবাদদাতা। আড়াইহাজারে পুরো সপ্তাহজুড়ে ঘটে যাওয়া ঘটনার প্রতিফলন আড়াইহাজার বাসী তাঁর সম্পাদিত সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার মাধ্যমে জানতে পারেন। সততা, সাহসিকতা, সম্পাদনা, সাংবাদিকতা, লেখালেখি ও সংগঠন প্রতিটি ক্ষেত্রেই তিনি অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সাংবাদিক মাসুম বিল্লাহ ১৯৮৫ সালের ৩ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ঐতিহ্যবাহী বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ও কৈশোর গ্রামের অকৃত্রিম পরিবেশে হেসে খেলে কেটেছে। তাঁর প্রয়াত বাবা সাংবাদিক আলহাজ্ব কাজী মোদাস্সের হোসেন সুলতান। সাংবাদিক মাসুম বিল্লাহ এক ছেলে ও এক মেয়ের জনক।
পিতার আদর্শ কে অনুসরণ করে প্রিয় বাবার অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে তিনি সাংবাদিকতায় আসেন। দেশের বিভিন্ন দৈনিকে কাজ করে বর্তমানে তিনি বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাক পত্রিকায় আড়াইহাজার প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি আমাদের আড়াইহাজার ও আড়াইহাজার ২৪ডটকম এর সম্পাদক এবং উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি। সাংবাদিকতার পাশাপাশি এই গুনী মানুষটি রোকনউদ্দিন মোল্লা ডিগ্রি কলেজে অস্থায়ীভাবে প্রভাষক হিসেবে কাজ করে যাচ্ছেন।
একজন সাদা মনের মানুষ হিসেবে তিনি বেশ কিছু সামাজিক প্রতিষ্ঠানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আছেন।শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং স্বাস্থ্য সেবায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি গোপালদী ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডির এবং রওজাতুন মুত্তাকিন দাখিল মাদ্রাসার সম্মানিত সদস্য। কড়ইতলা হুসাইনিয়া এতিমখানার সভাপতি, আড়াইহাজার ইউনাইটেড স্কুলের এবং আড়াইহাজার জেনারেল হাসপাতালের পরিচালক।
সাংবাদিক মাসুম বিল্লাহ নরসিংদী গাবতলী জামিয়াকাসিম মাদ্রাসা হইতে দাখিল থেকে কামিল পর্যন্ত সকল পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। সবশেষ তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শিক্ষা বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। আজ সাংবাদিক মাসুম বিল্লাহ সাহেব এর ৩৫ তম জন্মদিন। শুভ হোক আপনার জন্মদিন। জন্মদিনে আপনার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। পূর্ণময়, নিরোগ ও দীর্ঘায়ু জীবন লাভ করে আমাদের মাঝে বেঁচে থাকুন অনন্তকাল এই কামনা করছি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
