নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৬ সাল থেকে এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। কোনো বিষয়ের সৃজনশীল, বর্ণনামূলক, বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত উত্তরের জন্য কোন অংশে কতো নম্বর করে বিভাজন করা হয়েছে; প্রতিটি বিষয়ের ক্ষেত্রে তা উল্লেখ করা হয়েছে এই নতুন নম্বর বিভাজনে।
বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা শিক্ষা বোর্ড ও এনসিটিবি ২০২৬ সাল থেকে এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন প্রকাশ করে
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষায় পূর্ণাঙ্গ একশত নম্বরের পরীক্ষা হবে যেসব বিষয়ে, সেগুলো হলো- বাংলা প্রথম পত্র , বাংলা দ্বিতীয় পত্র, গণিত, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, ভূগোল ও পরিবেশ, ব্যবসায় উদ্যোগ, ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম শিক্ষা, খ্রিস্টধর্ম শিক্ষা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষিশিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান, উচ্চতর গণিত, চারু ও কারুকলা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, বেসিক ট্রেড। এছাড়া শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, ক্যারিয়ার শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা তিনটি হবে ৫০ নম্বরে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
