আড়াইহাজারে ইসলামিক মডেল স্কুল উদ্বোধন করেন সাংসদ নজরুল ইসলাম বাবু

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

আড়াইহাজার উপজেলার ছোট বিনাইরচর গ্রামে আলমাছ মোল্লা ইসলামিক মডেল স্কুল নামে একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাননীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু এ স্কুলের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সমাজ সেবক প্রয়াত আলমাছ মোল্লার কর্মময় জীবন সর্ম্পকে আলচনা করেন সাংসদ আলহাজ নজরুল ইসলাম বাবু। পরে শিক্ষার্থীদের মাঝে নুতন বই বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক আবদুল বাছেত খান, আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী, আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, সাংবাদিক সফুরউদ্দিন প্রভাত, মজিবুর রহমান, রফিকুল ইসলাম রানা, শাহজাহান কবির, আল আমিন ভূঁইয়া, কাউন্সিলর মমিনুল ইসলাম শুভ, স্থানীয় আওয়ামী লীগ নেতা আমির হোসেন, সিরাজুল ইসলাম প্রধান, আবদুস ছাত্তার, বিল্লাল হোসেন, নুরে আলম ভুইয়া, জাহাঙ্গীর আলম ভূইয়া, জহিরুল ইসলাম ফকির, ব্রাহ্মন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন মোল্লা সাজিদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত স্কুলের সভাপতি গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.