মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এমন শপথ নিল সোনারগাঁয়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
২ জানুয়ারি সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতি বিদ্যায়তনের শিক্ষার্থীরা এ শপথ গ্রহণ করে। ছাত্র-ছাত্রীদেরকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান।
উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী সচেতনতা মূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল এবং প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
