নাম যাই হোক। তিনি এখন যেমন ভরতীয় নাগরিক, নাম পাল্টে গেলেও তাই থাকবেন। তিনি এখন যেমন প্রতিদিন খেটে নিজের খাবার জোগাড় করছেন, নাম পাল্টে গেলেও সেই একই কাজ করবেন। সম্প্রতি এভাবেই সোশ্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করেন কলকাতার হট সেনসেশন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকার ওই স্ট্যাটাসে ইনস্টাগ্রামে কার্যত শোরগোল পড়ে যায়। সোশ্যাল সাইটে মতবাদ প্রকাশের সঙ্গে নিজের রাজনৈতিক মতাদর্শকেও স্পষ্ট করেন নায়িকা। অভিনেত্রীর ওই সোশ্যাল স্ট্যাটাস প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। সেই পোস্টে স্বস্তিকা লিখেন, ‘আমার নাম স্বস্তিকা মুখার্জি। তা না হয়ে রাজিয়া খাতুন বা শবনম খান হলেও অসুবিধা হত না। আমি এ দেশের নাগরিক। এ দেশ আমার। এটাই শেষ কথা। আমি খেটে খাওয়া মানুষ। আরো সহস্র কোটি মানুষের মতই মুখে রক্ত তুলে খেটে খাই। গদিতে বসে ধর্মের নামে মানুষকে পিশাচ বানিয়ে লাঠি ঘোরাতে দেব না।’ স্বস্তিকার এই স্ট্যাটাস প্রকাশ্যে আসার পর শুরু হয় বিতর্ক ও সমালোচনা। নেটিজেনদের একাংশের তরফ থেকে জোরদার কটাক্ষ করা হয় তাকে। যদিও কটাক্ষ বা সমালোচনা, কোনো কিছুকেই গায়ে মাখেননি অভিনেত্রী। তবে তার ওই স্ট্যাটাস দেখে কেউ কেউ স্বস্তিকার প্রশংসাও করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
