আসন্ন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ৭ জন প্রার্থীকে সমর্থন দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতি এ তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তরে (বর্তমান ও সাবেক) থানা ওয়ার্ড- মো. লিটন মাহমুদ বাবু মোহাম্মদপুর (২৯), হারুন-অর-রশিদ খোকন তুরাগ (৫৪) এবং ঢাকা মহানগর দক্ষিণে (বর্তমান ও সাবেক) থানা ওয়ার্ড- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খিলগাঁও অ্যাডভোকেট ফারুকুল ইসলাম (১), শ্যামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলিম আল বারী জুয়েল (৫১), হাজারীবাগ থানা বিএনপি নেতা মো. হাবিবুর রহমানকে (১৪) সমর্থন দেয়া হয়েছে। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ-মহিলা সংরক্ষিত আসনে (বর্তমান ও সাবেক) থানা ওয়ার্ড- রাবেয়া বাষরীন (২২, ২৩, ২৬), মজিরন (৭৩, ৭৪, ৭৫)।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
