উনিশ পার করে ইংরেজি সাল পা দিয়েছে ২০২০ সালে। গেল বছরকে বিদায় জানিয়ে এরইমধ্যে বিশ্ববাসী বরণ করে নিয়েছে নতুন বছরকে। গেল বছর সোশ্যাল মিডিয়াজুড়ে আলোচিত হয়েছে, এমন কিছু বিষয়ই তুলে ধরা হলো বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য। ৩০শে ডিসেম্বরের নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নতুন বছর শুরু হয়েছিল ভাইরাল একটি টিকটক ভিডিওর মাধ্যমে। নির্বাচনে একবার ভোট দেয়ার পরও আবার ভোটের লাইনে কেন দাঁড়িয়ে, জানতে চাইলে কয়েকজন নারীর উত্তর ছিল – ‘এই মনে করেন ভাল্লাগে, খুশিতে ঠ্যালায়, ঘোরতে’ শখের বশে বানানো এক টিকটক ভিডিও’র মাধ্যমে এই কথাগুলো ভাইরাল হয়ে যায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
