ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অছাত্রদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৯ মার্চ (রোববার) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ছাত্রত্ব শেষ হওয়া সব শিক্ষার্থীদের ঈদের আগে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
এতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে আসন্ন জাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে অবস্থানকারী যেসব শিক্ষার্থীর স্নাতকোত্তর পরীক্ষা সম্পন্ন হয়েছে তাদেরকে স্ব-স্ব হল ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ সময় হল ত্যাগ করা শিক্ষার্থীদের ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অফিস আদেশে আরো বলা হয়, শিক্ষার্থীগণ ঈদ-উল-ফিতরের ছুটির পূর্বেই হল ত্যাগ না করলে ঈদ-উল-ফিতরের ছুটির পর হল প্রশাসন সংশ্লিষ্ট শিক্ষার্থীগণের হল ত্যাগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট শিক্ষার্থীগণের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছে প্রশাসন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
