ঢাকাঃ সেনানিবাস থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করা হলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (২২ মার্চ) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা তারা ক্যান্টনমেন্টেই থাকুন। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের যে অবদান রয়েছে, সেটাকে আমরা স্বীকার করে নিই। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে ক্যান্টনমেন্ট থেকে হস্তক্ষেপ করেছেন, ২৪ পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ে তর্ক করবে শুধুমাত্র রাজনীতিবিদরা।’
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে দাঁড় করিয়ে দিতে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই, আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। বরং সেনাবাহিনীকে অপব্যবহার করে যদি কোনো ষড়যন্ত্র করতে কেউ, আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে। সেনাবাহিনীর ওপর আমাদের সম্মান, শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই, তারা আমাদের এই আস্থার প্রতিদান দেবে।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
