কোটা বাতিলসহ ৬ দাবিতে বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশালঃ জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০ ভাগ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল করাসহ ৬ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হয়। এরপর তারা নগরীর পুলিশ লাইন রোডে গিয়ে বিক্ষোভ করে। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে মিছিল নিয়ে আসে শিক্ষার্থীরা। এ সময় নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেয় তারা।

শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইন্সট্রাক্টর(টেক)পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে, ক্রাফট ইন্সট্রাক্টরসহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া, কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাএদের জন্য) সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনর সুযোগ বাস্তবায়ন করা, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টর এ সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করা এবং জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০ ভাগ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল করার দাবি তুলে ধরেন তারা।

একই সাথে মিডটার্ম পরীক্ষা ও সকল ধরনের ক্লাস বয়কট করেন তারা। দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি না মেনে নেয়া হলে এই আন্দোলন চলমান থাকবে বলেও জানায় শিক্ষার্থীরা।

এতে বরিশালের সরকারি-বেসরকারি ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.