যৌতুক মামলায় কারাগারে কলেজের অফিস সহায়ক আমিরুল

নিজস্ব প্রতিবেদক, নীলফামারীঃ বিয়ের ২২ বছর পর স্ত্রীর কাছে ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে স্ত্রী কে শারীরিক ও মানসিক নির্যাতন করায় কারাগারে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ এর অফিস সহায়ক আমিরুল ইসলাম ভূঁইয়া।

২০০৪ ইং সালের ২৬ জুলাই কাবিননামায় স্বাক্ষর করে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন করেন আমিরুল ইসলাম ভূঁইয়া ও মোসাম্মৎ বিলকিস আক্তার। তাদের ঘরে আসে ফুটফুটে দুই সন্তান, এরপর থেকে বিভিন্ন সময় স্ত্রী বিলকিস আক্তার কে শারীরিক ও মানসিক নির্যাতন করে ২লক্ষ টাকা যৌতুক দাবি করতে থাকে একপর্যায়ে ২৪ সালের ২০সেপ্টেম্বর ডিমলা উপজেলার পশ্চিম খড়িবাড়ি ফিরোজা বেগমের বসতবাড়ির আবারো নির্যাতন করে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের অফিস সহায়ক স্বামী আমিরুল ইসলাম ভূঁইয়া

একাধিক বার এলাকায় সালিশ বৈঠক করেও কোন সুরাহা না পেয়ে ২৬/৯/২৪ইং তারিখ ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ধারায় বাদী হয়ে মামলা করেন মোছাম্মদ বিলকিস আক্তার। আদালত মামলাটি আমলে নিয়ে দীর্ঘ শুনানির পর ১২ মার্চ বুধবার আদালত আসামি অফিস সহায়ক আমিরুল ইসলাম ভূঁইয়া কে জেল হাজতে প্রেরণ করে । মামলাটির বাদী পক্ষের আইনজীবী অর্জুন বিশ্বাস জানান, বিয়ের ২২ বছর পর যৌতুক মামলায় আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত যা আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম জানান, অফিসিয়ালি কাগজপত্র হাতে পেলে অফিস সহায়ক আমিরুল ইসলাম ভূঁইয়া এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.