অধ্যক্ষসহ তিন শিক্ষকের মুক্তির দাবীতে শিক্ষার্থীদের থানার সামনে বিক্ষোভ

শরীয়তপুরঃ ভেদরগঞ্জ উপজেলার মহিষার দিগম্বরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষসহ তিন শিক্ষকের মুক্তির দাবীতে থানা ঘেরাউ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪মার্চ) বেলা ১০টার থেকে মহিষার দিগম্বরী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে।

এ সময় শিক্ষার্থীরা বলেন, তাদের শিক্ষককে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা জড়িয়ে জেলে পাঠিয়েছে। স্যার এ প্রতিষ্ঠানের মালিক ও নাইম মাস্টারের আপনজন। তাদের অধিকার বঞ্চিত করার জন্য একটি নাটক করা হয়েছে। আমরা আমাদের স্যারদের নিঃশর্ত মুক্তি চাই। মুক্তি না দিলে আমরা থানার মধ্যে অনশন করবো।

এর পূর্বে তার ভেদরগঞ্জ উপজেলার সামনের শরীয়তপুর-চাঁদপুর সড়ক অবরোধ করে। স্থানীয় ছাত্র সমন্ধয়কদের অনুরোধে তারা অবরোধ তুলে নিয়ে থানার সামনে চলে যান।

প্রতিভা সাইন্স প্রিপারেটরী (পি.এস.পি) হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক নাঈমুল হাসান (নাঈম) বলেন, অটককৃতরা কিছু ভূয়া কাগজপত্র তৈরি করে আমার বিদ্যালয়টি দখলে নেয়ার চেষ্টা করে। আমরা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ এসে তিনজন শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সেলিম আহম্মেদ পারভেজ জানান, শরীয়তপুরে ভেদরগঞ্জ থানা সংলগ্ন প্রতিভা সাইন্স প্রিপারেটরী (পি.এস.পি) হাই স্কুল দখল ও চাঁদাবাজির অভিযোগে ৩ শিক্ষককে আটক করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।

আটককৃত শিক্ষকরা হলো মহিষার দিগম্বরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, উপজেলা সদরের ইউনাইটেড কোচিং সেন্টারের শিক্ষক মনোয়ার হোসেন ও তপু রায়হান। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.