এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল, সংশোধিত রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৫ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সময়সূচী অনুযায়ী আগামী ১০ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ থেকে পরীক্ষা শুরু হবে।  আর ব্যবহারিক পরীক্ষা ১৫মে শুরু হয়ে শেষ হবে ২২ মে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার সই করা সময়সূচি প্রকাশ করা হয়।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি-
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোন বিরতী থাকবে না। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.