নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শিক্ষা প্রতিষ্ঠানে যারা বিশৃঙ্খলা করছে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুলে তারুণের উৎসবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে চায় অন্তর্বর্তী সরকার। তাই যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে তরুণদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
উপদেষ্টা আসিফ জানান, পুলিশকে জনবান্ধব করতে কাজ করছে সরকার।
আওয়ামী লীগের নির্বাচন করা এখন অবান্তর। শুধু নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে নির্মূল করতে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আসিফ মাহমুদ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
