এমপিও শিক্ষকদের সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা

ঢাকাঃ এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে সপ্তম দিনেও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। তারা বলছেন, আন্দোলনস্থল থেকে সরকারের পক্ষ থেকে আশ্বাস দিতে হবে। এ দাবি পূরণ না হলে দুপুরে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান দেখা যায়।

শিক্ষকরা সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিক্যাল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ চাচ্ছেন।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন।

সংগঠনটির যুগ্ম সদস্য সচিব আবুল বাসার বলেন, আমরা আশাকরি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে। অন্যথায় কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

শিক্ষকরা বলছেন, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না তারা। সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে সব এমপিও শিক্ষক-কর্মচারীকে প্রেসক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.