নিজস্ব প্রতিবেদক।।
ঝালকাঠির নলছিটি উপজেলার পঞ্চগ্রাম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, আখড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ১৩ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বিকাল চারটায় পুরস্কার বিতরণী শুরু হয়।
এদিন সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আগের দিন ১২ ফেব্রুয়ারি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন হয়। ক্রীড়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল। পঞ্চগ্রাম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ঝালকাঠি জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজীম,বিজি ইউনিয়ন একাডেমির প্রধান শিক্ষক আলী হায়দার সিকদার,মাধ্যমিক শিক্ষক ফোরাম নলছিটির সভাপতি ও শিক্ষাবার্তা পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য বিন-ই-আমিন,কুলকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা, কুলকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী বিশ্বাস সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,সুধীজন উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির ও আখড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন মোল্লার সার্বিক সহযোগিতা ও ফোরকান মাহমুদের উপস্থাপনায় ২ দিন ব্যাপী ক্রীড়া,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
