ফের যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে যৌথবাহিনী অভিযান শুরু করবে। পুলিশ থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি এবং সেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর মিন্টো রোডে স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ি ঘেরাও করতে জড়ো হওয়া জনতার সামনে এই ঘোষণা দেন তিনি।

নোয়াখালীর হাতিয়ায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে গত রাতে ছাত্র-জনতার মিছিলে গুলি চালানো হয় বলে অভিযোগ ওঠে। ছাত্র আন্দোলনের নেতারা জানান, এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল।

এ বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, হামলা যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে।

আসিফ মাহমুদ আরও বলেন, গণ অভ্যুত্থানের সময় থানা থেকে অস্ত্র লুট হয়েছিল এবং পুলিশ সেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করছে। তিনি জানান, অনেক অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, যা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য ব্যবহার হতে পারে।

উপদেষ্টা জানান, বিএনপির সময় রাজনৈতিকভাবে কিছু ব্যক্তিকে অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছিল এবং অনেকেই এসব অস্ত্র জমা দেয়নি। এই অস্ত্রগুলোই বর্তমানে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।

এছাড়া তিনি আরো বলেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, পরাজিত ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.