টাঙ্গাইলঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ঘাটাইল উপজেলা শাখা আয়োজিত। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন উপজেলা শাখার সভাপতি পোড়াবাড়ি পাবলিক ফাজিল শিক্ষক মাওলানা মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মহাসচিব আলহাজ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ এজহারুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মতিউর রহমান,লোকের পাড়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাঃ মোঃ সাইফুল ইসলাম ঘাটাইল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আতিকুর রহমান প্রমুখ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
