এইমাত্র পাওয়া

কলেজের মূল ফটকে ‘বিশ্ববিদ্যালয়’ লিখা ব্যানার টানালেন তিতুমীরের শিক্ষার্থীরা

ঢাকাঃ ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার লাগিয়েছেন। কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা এ ব্যানার লাগিয়েছেন শিক্ষার্থীরা বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এই ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ নামে ব্যানার টাঙান সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

দীর্ঘদিন থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি করে আসছে শিক্ষার্থীরা।

এর অংশ হিসেবে কলেজের প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ নামে একটি ব্যানার লাগিয়ে দেন শিক্ষার্থীরা। দ্রুত বিশ্ববিদ্যালয়ের দাবি বাস্তবায়নের আহ্বান জানানতারা।

জানা যায়, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হলেও এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। এ অবস্থায় পুনরায় বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.