কলেজ স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে’

নড়াইলঃ নড়াইলের লোহাগড়ায় সরকারি আদর্শ কলেজের মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ‘শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে’ বলে একটি লেখা প্রচার হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) রাতে কিছু সময়ের জন্য এটি চলে। তবে ২৩ সেকেন্ডের এই ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

জানা যায়,সন্ধ্যার পর কোনো এক সময় লোহাগড়ার সরকারি আদর্শ কলেজের মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে একটি লেখা প্রচার হতে থাকে। সেখানে লেখা ছিল, ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে।’ পরে কেউ এক জন সেই ২৩ সেকেন্ডের একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করেছে।

নড়াইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো.শাফায়েত জানান,‘খবরটি শোনা মাত্র কেন্দ্রে জানানো হয়েছে। তবে কে বা কাদের ইন্ধনে এমন কাজ করল তার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

লোহাগড়ার সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার রিনাকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.