ডিআইএ’র নতুন পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নতুন পরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম। তিনি বিসিএস শিক্ষা ক্যাডারের হিসাব বিজ্ঞানের অধ্যাপক। অধ্যাপক সাইফুল ইসলাম অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুমের স্থলাভিষিক্ত হলেন।

রবিবার (২২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদায়ন করা হয়। 

আরও পড়ুনঃ

এর আগে ডিআইএর পরিচালক অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুমকে ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে বদলি করা হয়। এরপর পরিচালক পদে টিকে থাকার জন্য তিনি হাইকোর্টে রিট করে তিন মাসের জন্য আদেশ স্থগিত করেন। শিক্ষা মন্ত্রণালয় সেই আদেশে বিরুদ্ধে আপিল করে রায় পায়। রায় পাওয়ার পরই এই পদে নতুন পরিচালক পদায়ন করল মন্ত্রণালয়।

ডিআইএ সারা দেশে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি, নিয়োগে অনিয়ম এবং জাল সনদ যাচাইয়ে কাজ করে থাকে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.