এইমাত্র পাওয়া

এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৪ জনের

নিজস্ব প্রতিবেদক।।বছরের শেষে এসেও থামছে না ডেঙ্গুর ভয়াবহতা। গত এক সপ্তাহে দেশের বিভিন্ন হাসপাতালে চার হাজারের বেশি মানুষ ভর্তি হয়েছেন। এর মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে ঘরে ফিরতে পারলেও অনেকের জীবনে বিষাদ নিয়ে এসেছে ভাইরাসটি। এই সময়ে ডেঙ্গুতে ভুগে ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মশাবাহিত ভাইরাসটিতে ভুগতে থাকা ব্যক্তিদের মধ্যে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। অন্য দুজন মারা গেছেন ঢাকা জেলা ও চট্টগ্রাম বিভাগের হাসপাতালে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৫২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত সাত দিনেই মারা গেছে ৩৪ জন।

অন্যদিকে, নতুন করে আরও ৫৬২ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে গত এক সপ্তাহে চার হাজার ১৬৩ জন মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে চলতি বছর প্রাতিষ্ঠানিকভাবে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে ৯৫ হাজার ৬৩২ জনে পৌঁছেছে।

শিক্ষাবার্তা /এ/০৮/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.