দেশব্যাপী নূরানী মাদরাসার কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফল প্রকাশ করেছে নূরানী তালীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম। শিক্ষার্থীরা কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফল স্ব-স্ব প্রতিষ্ঠানের পাশাপাশি বোর্ডের ওয়েবসাইটে জানতে পারবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে বোর্ডের চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী তার কার্যালয়ে এ ফল প্রকাশ করেন।
এর আগে বোর্ডের চেয়ারম্যানের হাতে কেন্দ্রীয় পরীক্ষার ফল তুলে দেন বোর্ড মহাসচিব মুফতি জসীমুদ্দীন ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনাস মাদানী। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনাস মাদানী জানান, বোর্ডের অধীনে এবার কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩ লাখ ১৬ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী। বোর্ডের অধীনে পরিচালিত মাদরাসাসমূহের অংশগ্রহণে সর্বমোট ২ হাজার ৬৪৪টি কেন্দ্রে সনদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ফল হস্তান্তর ও প্রকাশকালে উপস্থিত ছিলেন বোর্ডের সাংগঠনিক সম্পাদক মাওলানা জমীরুদ্দিন, সিনিয়র প্রশিক্ষক মাওলানা সলিমুল্লাহ খান, মাওলানা আবুল হাশেম, মাওলানা ইব্রাহীম খলীল সিকদার, মাস্টার আনিসুল ইসলাম, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা মুখতার, মাওলানা নুরুল আবছার, মাওলানা নুরুল আলম, মাওলানা আবুল হাশেম প্রমুখ। বোর্ড চেয়ারম্যান আল্লামা আহমদ শফী সনদ পরীক্ষার ফলে সন্তোষ প্রকাশ করে পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
