কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন মাসুদা পারভীন রুমি। এর আগে তিনি ৪ বার উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হন। আদর্শ এই শিক্ষিকা দৌলতপুর উপজেলার ১৯৯ নম্বর ডাংমড়কা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বিদ্যালয়টি দেখতে গেলে চোখে পড়ে উন্নয়নের বিভিন্ন চিত্র, সততা স্টোর, দেয়ালিকা, ছবির বোর্ড, উপকরণ কর্নার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, বইয়ের জগত, মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা, কাবিং কার্যক্রম, মিড-ডে মিল নিশ্চিত করণ ইত্যাদি।
এসবের পেছনে সবচেয়ে বেশি অবদান মাসুদা পারভীনের। তিনি বিদ্যালয়টিকে আদর্শ বিদ্যালয়ে রূপদান করার জন্য প্রতিকূল পরিবেশের মধ্যেও দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
