এইমাত্র পাওয়া

রাবিতে শীতকালীন ছুটি শুরু ৫ জানুয়ারি

শীতকালীন অবকাশ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আগামী ৫ জানুয়ারি থেকে ছুটি শুরু হবে। ১২ দিনব্যাপী এ ছুটি চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। তবে ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার ও হল প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক অধ্যাপক রেজাউল করিম বকসী এ তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক প্রভাষ জানান, শীতকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অফিস ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগগুলো যথারীতি খোলা থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম বকসী বলেন, হল খোলা থাকবে কিনা সে ব্যাপারে এখনো প্রাধ্যক্ষ পরিষদের মিটিং হয় নি। মিটিং কবে হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। তবে গতবারের ন্যায় এবারো আবাসিক হলগুলো খোলা রাখা হবে। এদিকে ১৭ ও ১৮ জানুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় ক্লাস শুরু হবে ১৯ জানুয়ারি থেকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.