এইমাত্র পাওয়া

মাহবুব মোল্লা কলেজে পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করল পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পেট্রোবাংলা ও এর অধীন কোম্পানিগুলোর ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য সহকারী কর্মকর্তা (প্রশাসন) পদের লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত রাজধানীর যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কেন্দ্রটি পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে যাদের পরীক্ষা পড়েছিল, তাদের পরীক্ষা ইডেন মহিলা কলেজ, হোম ইকোনমিকস কলেজ ও অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে নেওয়া হবে।

পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কারণে সংশ্লিষ্ট কেন্দ্রের আবেদনকারী প্রার্থীকে নতুনভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এ জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হয়েছে। প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নতুনভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

অনলাইনে প্রবেশপত্র পেতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/১১/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading