এইমাত্র পাওয়া

৬.২ ডিগ্রিতে কাঁপছে পঞ্চগড়

অনলাইন ডেস্ক :
৬.২ ডিগ্রিতে কাঁপছে পঞ্চগড় দেশের সর্ব উত্তরের হিমালয়ের কন্যা খ্যাত জেলা পঞ্চগড়ের মানুষ শীতে কাঁপছে। এখানে রেকর্ড হয়েছে বছরের সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার সকালে এই বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এখানে।

যা সারাদেশের তুলনায় সর্বনিম্ন। এদিকে তাপমাত্রা যতই কমছে, ততই বাড়ছে শীত। ছিন্নমূল ও দরিদ্র মানুষের বাড়ছে দুর্ভোগ। পর্যাপ্ত শীতবস্ত্র ছাড়া এ জেলায় শীত কাটানো সম্ভব নয়। তাই গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বাড়লেও দরিদ্র মানুষের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ।

এই তীব্র শীতে জেলার দুই লাখ মানুষের জন্য সরকার বরাদ্দ দিয়েছে মাত্র ২৮ হাজার শীতবস্ত্র। বিতরণে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। চলছে স্বজন প্রীতিও। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম রাইজিং বিডিকে জানান, বিগত কয়েকদিন ধরে উত্তরের এ জেলায় তাপমাত্রা যেখানে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছিল। কিন্তু তা কমে আজকে একেবারে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছেছে। তাপমাত্রা আরো কমতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.