এইমাত্র পাওয়া

পরীক্ষায় ফলাফল খারাপ করায় শিক্ষাপ্রতিষ্ঠানে হা*মলা

নিজস্ব প্রতিবেদক।।পরীক্ষায় ফলাফল খারাপ করায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৮ জন। আহত হয়েছেন আরও ১৭ জন। হামলার পর হতাহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঘটনা চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসু’র ইশিং শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের।

শনিবার ইশিং শহরের উশি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে ঘটে এই ভয়ানক ঘটনা।

বার্তাসংস্থা এএফপিকে ইশিং পুলিশ জানিয়েছে, হামলাকারী উশি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী। ২১ বছর বয়সের এই তরুণ পরীক্ষায় ফলাফল খারাপ করায় উত্তেজিত হয়ে এই হামলা চালিয়েছেন।

এক পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানটির সম্মান কোর্সের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ওই তরুণ। এ কারণে তিনি খুব হতাশ ও ক্ষুব্ধ ছিলেন। বর্তমানে ওই তরুণ পুলিশের হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ক্ষোভের কারণেই ক্যাম্পাসে গিয়ে হামলা চালিয়েছেন তিনি।

গত অক্টোবরে চীনের সাংহাইয়ের একটি সুপার মার্কেটে ছুরি হামলা চালিয়েছিলেন এক ব্যক্তি। এতে ৩ জন নিহত এবং ১৫ জন আহত হন।

শিক্ষাবার্তা ডটকম/এ/১৭/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.