এইমাত্র পাওয়া

প্রাথমিকে শিক্ষক নিয়োগের ঢাকা ও চট্টগ্রামের চূড়ান্ত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩-এর তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান  এ তথ্য জানান।

তিনি বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করে ফলাফল প্রকাশ করা হয়েছে।

ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (https://www.dpe.gov.bd/) পাওয়া যাবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.