শরীয়তপুরঃ ফুল সজ্জিত গাড়িতে কলেজের এক অধ্যক্ষকে রাজকীয় বিদায় দিয়েছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। ফুল সজ্জিত গাড়িতে তাকে কলেজ থেকে বাড়ি পৌঁছে দেন তারা। গাড়ির দুই পাশে দাঁড়িয়ে করতালির দিয়ে অভিবাদন জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সরকারি পূর্ব মাদারীপুর কলেজ ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার বিদায় অনুষ্ঠান হয়। কলেজে ছায়াদুল হক মোল্লা শিক্ষকতা করেছেন ৩২ বছর। এই গুণী শিক্ষক দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে গেছেন। তাই প্রিয় অধ্যক্ষকে বিদায় জানাতে শিক্ষার্থীরা এসব আয়োজন করে। দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে গর্ববোধ করেন তিনি।
অনুষ্ঠানে কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কৃষ্ণ পালের সভাপতিত্বে বক্তৃতা দেন কলেজের অধ্যাপক মো: গোলাম ছরোয়ার, কাজী হায়দার হোসেন, মো. আশেকউজ্জামান, মোহাম্মদ সাইফুল ইসলাম, আবু নাঈম মোহাম্মদ ইদ্রিস, মো: আব্দুল মালেক মিয়া, সেলিনা আক্তার, নুসরাত জাহান,মোহাম্মদ সোহেল রানা, অরুণ কুমার বর্ধন, মোসা:তানজিলা খাতুন, মো: আসলাম হোসেন দেওয়ান, শিরিনা আক্তার, রতন শীল, রীতা বাড়ৈ,আফরোজ জাহান,মো: শওকত ওসমান, নাসির উদ্দীন, মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় অধ্যক্ষ মো: ছায়াদুল হক মোল্লার দীর্ঘ কর্মজীবনের স্মৃতি চারণ করে অনেক শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিদায়ী অধ্যক্ষের কর্মজীবন নিয়ে কথা বলতে গিয়ে অঝোরে কেঁদে ফেলেন আব্দুল মালেক। তিনি বলেন, ছায়াদুল হক মোল্লা কখনও আমাদের সাথে স্যার সুলভ আচরন করেন নি। তিনি ছিলেন সকলের ভাই। যখন তাকে ডেকেছি, তখনই তাকে কাছে পেয়েছি।
সদ্য বিদায়ী অধ্যক্ষ মো: সায়াদুল হক স্যার বলেন, আপনাদের সাথে দীর্ঘ তিন দশক কাজ করেছি। আমি চেষ্টা করেছি সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে। তবে এ ক্ষেত্রে আমি সফল হয়েছি। আপনাদের অগণিত সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আপনাদের ছায়াদ ভাই হিসেবে বেচে থাকতে চাই।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
