বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হিসাবে পড়ে থাকা অলস অর্থ প্রেরণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হিসাবে অলস পড়ে থাকা অর্থ কল্যাণ তহবিলের পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভা সেপ্টেম্বর-২০২৪  এ এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৩০ নভেম্বর ২০২৪ ইং তারিখের মধ্যে এই অর্থ পাঠানোর সময় সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। 

গত ১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক কাজী মো: আবু কাইয়ুম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেপ্টেম্বর

বিজ্ঞপ্তিতে বলা হয়,  শিক্ষা মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভা -২০২৪ এর সিদ্ধান্ত নং- ২.১১.১ মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানের হিসাবে অলস পড়ে থাকা কল্যাণ তহবিলের অর্থ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্মারক নং-37.02.0000.107.31,333.2021(অংশ-২).১১২০, তারিখ:১০/০৭/২০২৪ পত্রের নির্দেশনা মোতাবেক ৩০/১১/২০২৪ তারিখের মধ্যে জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা দেখতে এখানে ক্লিক করুন 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.