কক্সবাজারঃ কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুকুরে ডুবে মোহাম্মদ শোহাইব (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগিরখিল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শোহাইব ওই এলাকার ফিরোজ আহমদের ছেলে ও ডুলাহাজারা কলেজিয়েট ইনস্টিটিউটের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডুলাহাজারার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফখরুল ইসলাম।
ইউপি সদস্য বলেন, ‘বেলা ১টার দিকে স্কুলছাত্র শোহাইব ও তার দুই মামাতো ভাই বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ফুটবল নিয়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে মোহাম্মদ শোহাইব পানিতে ডুবে যায়। এরপর পরিবারের সদস্যরা পুকুরে খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
