ছাত্র আন্দোলনে আ-হ-ত ৮৬৭ শিক্ষার্থী এখনও সিএমএইচে

ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে ৮৬৭ শিক্ষার্থী এখনও সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকাসহ দেশের অন্য ১০টি সিএমএইচে মোট ২ হাজার ৫৩৩ শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ৮৬৭ জন এখনও চিকিৎসাধীন। বাকি শিক্ষার্থীরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। 

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ আগস্ট থেকে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সঙ্গে সিএমএইচগুলোয় জরুরি ও উন্নত চিকিৎসাসেবা দিয়ে আসছে। সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা দিতে তৎপর আছে। আইএসপিআর।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.