১২ নভেম্বর থেকে সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।

প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১২ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে, চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত রুটিন সাত কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। এতে বলা হয়, প্রতিদিন দুপুর সাড়ে ১২টায় এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখ থাকবে। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.