খাগড়াছড়িঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্ধুদের সঙ্গে ঝরনায় গোসল করতে নেমে রাকিব হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার রিছাং ঝরনায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসেন খাগড়াছড়ি সদরের আনন্দ অফিস এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। সে খাগড়াছড়ি কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্র জানায়, চার বন্ধুর সঙ্গে ঝরনায় গোসল করতে যায় রাকিব হোসেন। সে ওপর থেকে গভীর খাদে লাফ দিলে পানির ঘূর্ণিতে তলিয়ে যায়। এতে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট মরদেহ উদ্ধার করতে এসে ব্যর্থ হয়। পরে বিকেল সাড়ে ৫টার তার মরদেহ উদ্ধার করে ডুবুরিদল।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
