নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আজ সোমবার সন্ধ্যায় প্রকাশিত হবে। ফল প্রকাশের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আজ রাতের মধ্যেই টেলিটকের মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের নম্বরে এসএমএস যাবে। জানা গেছে, এবার পাসের হার ২৪ শতাংশ।
সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
জানা গেছে, আজ বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তারা সভায় বসে এই সিদ্ধান্ত নেন। আজ রাত ৭টা থেকে ৮টার মধ্যেই ফল প্রকাশিত হবে। ফলাফল উত্তীর্ণ প্রার্থীদের মুঠোফোনের ক্ষুদেবার্তায় চলে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা জানান, ১৮তম নিবন্ধনের খাতা স্ক্রিনিংয়ের কাজ শেষ। ফলাফল ইনপুট দেওয়ার প্রক্রিয়াও শেষ হয়েছে। ফলাফল প্রকাশের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।
জানা যায়, গত ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে গড় পাসের হার ৩৫.৮০ শতাংশ। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে পাস করেছেন চার লাখ ৭৯ হাজার ৯৮১ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের ২৯ হাজার ৫১৯ জন, স্কুল পর্যায়ের দুই লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ের দুই লাখ ২৮ হাজার ৮১৩ জন। এর আগে গত ১৫ মার্চ এ পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
