বিপিএলের মাঝপথে দেশে ফিরছেন তিন

শ্রীলংকানবঙ্গবন্ধু বিপিএলের মাঝ পথেই দেশে ফিরে যাচ্ছেন শ্রীলংকার তিন খেলোয়াড়। লংকান দলের আসন্ন ভারত সফরে টি-২০ ক্যাম্পে যোগ দিতে মাঝ পথেই দেশে ফিরে যাচ্ছেন তিন শ্রীলংকার খেলোয়াড়।

কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক দাসুন শানাকা, ওপেনার ভানুকা রাজাপাকশে ও খুলনা টাইগার্সের স্পিন-অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙা। চট্টগ্রাম পর্ব শেষ করেই শ্রীলংকার উদ্দেশ্যে রওনা হবেন তারা। ভারত সফরের জন্য এই তিন ক্রিকেটারকে ক্যাম্পে যোগ দিতে বলেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। তবে তাদের পরিবর্তে দলগুলো বিকল্প খেলোয়াড় হিসেবে কাকে নিবে তা এখনো ঠিক করেনি। কোচ, অধিনায়ক ও ম্যানেজাররা শীঘ্রই আলাপ-আলোচনা করে সিদ্বান্ত নিবেন।

চট্টগ্রাম পর্বে কুমিল্লা ও খুলনার আরও তিনটি করে ম্যাচ রয়েছে। এই তিনটি ম্যাচ খেলেই নিজেদের বিপিএল শেষ করবেন শানাকা-রাজাপাকশে ও হাসারাঙ্গা। আগামী ৫ জানুয়ারি ভারতের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে শ্রীলংকা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.