ফরম পূরণে বেশি টাকা নেয়ায় কলেজে তালা

ফরম পূরণে বেশি টাকা নেয়ায় কলেজে তালা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে বেশি টাকা নেয়ার অভিযোগে একটি কলেজের অফিস কক্ষে বুধবার তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার উপজেলার লোহাগাড়া ডিগ্রি কলেজে এঘটনা ঘটেছে।

শিক্ষার্থীরা জানায়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৭০ টাকা ও বিজ্ঞান বিভাগে ২ হাজার ৩৭০ টাকা। কিন্তু কলেজ কর্তৃপক্ষ ভর্তি, বেতন, সেশন ফি ও অন্যান্য ফিসহ মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে জন্য ৩ হাজার ৬০০ টাকা ও বিজ্ঞান বিভাগে জন্য ৩ হাজার ৯০০ টাকা নির্ধারণ করে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেয়। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠে। একপর্যায়ে তারা কলেজের অফিস কক্ষে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আখতারুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম লোহাগাড়া ডিগ্রি কলেজে গিয়ে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সাথে কথা বললে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে কলেজ অধ্যক্ষ আজাহারুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, একটি শ্রেণি কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে প্রতি বছর ফরম পূরণের সময় এমন কাজ করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.