এইমাত্র পাওয়া

বেসরকারি অবসর সুবিধা বোর্ডের নতুন পরিচালক অধ্যাপক জাফর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি অবসর সুবিধা বোর্ডের পরিচালক পদে পদায়ন পেয়েছেন অধ্যাপক মোঃ জাফর আহমেদ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক জাফর আহমেদ বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর উপ-পরিচালক (প্রশাসন) পদে সুংযুক্ত ছিলেন। 

মঙ্গলবার (৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব  মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে পদায়ন করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক জাফর আহমেদ নিজ বেতন ও বেতনক্রমে বেসরকারি অবসর সুবিধা বোর্ডের পরিচালক পদে পদায়ন করা হলো।

তিনি আগামী ১৫/১০/২০২৪ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.