এইমাত্র পাওয়া

আগামী তিন বছরের শিক্ষক শূন্য পদের তালিকা সংগ্রহ করছে এনটিআরসিএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ একই সঙ্গে আগামী ৩ (তিন) বছরের সম্ভাব্য শূন্য পদের সংখ্যা সংগ্রহ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সে উপলক্ষে অধিক সংখ্যক প্রতিষ্ঠানকে ই-রেজিস্ট্রেশনের আওতায় আনার সুবিধার্থে ই-রেজিস্ট্রেশনের সময়সীমা বর্ধিত করা হয়েছে। 

রবিবার এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) হতে অনলাইনে ই-রেজিস্ট্রেশন করার জন্য ০৬/১০/২০২৪ খ্রি: পর্যন্ত নির্ধারিত ছিল। চলমান ই-রেজিস্ট্রেশন কার্যক্রমটি শুধুমাত্র বিদ্যমান শূন্য পদ সংগ্রহের জন্য চালু করা হয়েছিল। যেহেতু, এনটিআরসিএ একই সঙ্গে আগামী ৩ (তিন) বছরের সম্ভাব্য শূন্য পদের সংখ্যা সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে, সেহেতু অধিক সংখ্যক প্রতিষ্ঠানকে ই-রেজিস্ট্রেশনের আওতায় আনার সুবিধার্থে ই-রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ২২/১০/২০২৪ তারিখ রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত বর্ধিত করা হলো। নির্ধারিত তারিখের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা না হলে পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষকের শূন্য পদের চাহিদা (e- Requisition) প্রদান করা সম্ভব হবে না ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.