ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। নিহত তোফাজ্জলের বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে। তার বাবা-মা কেউ বেঁচে নেই।
পুলিশের ভাষ্য, ঢাবিতে চোর সন্দেহে গণপিটুনির শিকার হন এক যুবক। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মারা যান তিনি।
শাহবাগ থানার ওসি মো: খালিদ মনসুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে কি না, তা তদন্তের পরে বোঝা যাবে। কারণ তখন তাকে নিয়ে হাসপাতালে চলে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।’
তিনি আরো জানান, নিহত ব্যক্তিকে মোবাইল চোর সন্দেহে গণপিটুনি দেয়া হয়। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান তিনি।
নিহত তোফাজ্জলের লাশ এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। লাশটি মর্গে রাখা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
