নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, সন্ত্রাস ও দখল দায়িত্বমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
শিক্ষা দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে শহরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোষ্ট অফিস মোড়ে এসে এক মানবন্ধন ও সক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি শারমীন সুলতানা, সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমীন, নুসরাত জাহান সাথী, রাফসানা হোসেন, জেহাদ হোসেন, আসিফ ইকবাল সহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা বলেন ছাত্র জনতার অভুত্থানের চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম বেগবাণ ও ছাত্র রাজনীতির আদর্শবাদী বিপ্লবী ধারাকে শক্তিশালী করার দাবি জানান।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
