কামরুল হাসান, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া উপজেলার দেয়াড়া হাইস্কুলে বিনা আবেদনে ছুটিতে থাকার অপরাধে ৪ জন শিক্ষকের জুলাই মাসের ১ দিনের বেতন কর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জেলা পরিষদ সদস্য গাজী মতিয়ার রহমান হঠাৎ স্কুলে পরিদর্শনে গেলে তিনি শিক্ষক হাজিরা খাতা দেখেন ১ জন কর্মচারীসহ ৫ জন শিক্ষকের নৈমিত্তিক ছুটি। তবে ছুটির আবেদন না পাওয়ায় স্কুলের পরিচালনা কমিটির সভাপতি তাৎক্ষণিক কমিটির সদস্যদের ডেকে এনে রেজুলেশনের মাধ্যমে দুই শিক্ষকের ১ দিনের বেতন কর্তন করার সিদ্ধান্ত দেন।
এসকল শিক্ষকরা হলেন- সহকারী শিক্ষক নাজমুল হক, কম্পিউটার শিক্ষক গোলাম রসুল, ল্যাব-পিয়ন জহিরুল ইসলাম। স্কুলের প্রধান শিক্ষক দেবেন্দ্রনাথ জানান, আমার কাছে ফোন করে ছুটি চাইলে করার কিছু থাকেনা। যেহেতু আমার অবসরের দিন ঘনিয়ে আসছে। আগামী অক্টোবর ২০১৯ এ আমি অবসরে যাচ্ছি সেকারণে বেশি কঠোর হতে পারিনা।
বিশেষ করে স্কুলের কম্পিউটার শিক্ষক গোলাম রসুল সাহেব বিভিন্ন দাওয়াত, রান্না-বান্না ও দূর সম্পর্কের আত্নীয়ের মিলাদ শুনা মাত্রই তিনি ছুটি নেন। তবে চেষ্টা করেও এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকদের মতামত নেয়া সম্ভব হয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ দেশের বাইরে থাকায় এ ব্যাপারে তার মন্তব্য নেয়া যায়নি।
শিক্ষকদের বেতন কর্তনের ঘটনায় কলারোয়ার শিক্ষকদের মধ্যে নানামুখি প্রতিক্রিয়ার খবর পাওয়া যাচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
