নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ মতিউর রহমান এ পদায়ন পেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের (প্রেষণ-১ অধিশাখা) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে পদায়ন করা হয়।
একই প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে (এনটিআরসিএ) সচিব এ এমএম রিজওয়ানুল হক পদায়ন পেয়েছেন।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) এই প্রথম প্রশাসন ক্যাডার থেকে সচিব নিয়োগ দেওয়া হলো। এ পদটি এতদিন শিক্ষা ক্যাডার থেকে পদায়ন করা হতো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
